রূপায়ণ সিটি উত্তরা

রূপায়ণ ম্যাজেস্টিক ফেইজের আনুষ্ঠানিক হস্তান্তর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:০৯ এএম

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ ম্যাজেস্টিক ফেইজের ১১টি ভবনের ৩১৫টি কন্ডো অ্যাপার্টমেন্ট গত শুক্রবার রাতে গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর রূপায়ণ সিটি উত্তরার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান। পরে অতিথিদের নিয়ে রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদেরমধ্যে কন্ডো অ্যাপার্টমেন্ট হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রূপায়ণ চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ও কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

এরপর রূপায়ণ সিটি উত্তরার হেড অব কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.)  আহসান হাবিব প্রজেক্টের প্ল্যানিং ডিজাইন ও কনস্ট্রাকশন নিয়ে বিস্তারিত আলোচনা করে বক্তব্য দেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তার বক্তব্যে বলেন, আবাসন খাতে গতানুগতিক ধারার বাইরে কাজ করে দেশের আবাসন খাতকে অনন্য স্থানে নিয়ে গেছে রূপায়ণ গ্রুপ।

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে ও ন্যূনতম আবাসনের জন্য বিদেশ নয় দেশের মাটিতে সব সুবিধা নিশ্চিতে রূপায়ণ গ্রুপ কাজ করে যাচ্ছে। 

রূপায়ণ সিটি উত্তরার ডিরেক্টর সেলস রেজাউল হক লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপ চেয়ারম্যানের মা ফরিদা বেগম, ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, ভাইস চেয়ারম্যান নওরীন জাহান মিতুল এবং ডিরেক্টর সাইফ আলী খাঁন অতুল, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদসহ গ্রাহক এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, রূপায়ণ সিটি উত্তরার রয়েছে ৬৩ শতাংশ খোলা জায়গা, সবুজ খেলার মাঠ, সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ জগিং ট্রাক, কমিউনিটি স্পেস, ইনডোর গেমস জোন, কমিউনিটি ক্লাব, কর্নার শপ, মসজিদ, স্যুয়ারেজ  ট্রিটমেন্ট প্ল্যান্টসহ আধুনিক নগর জীবনের সকল আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত