বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ পিএম

ময়মনসিংহে একই রুটে আবারও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকা লাইনচ্যুত হয়েছে।

এই ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি এই রুটে লাইনচ্যুত হয়। পরে আড়াই ঘণ্টা চেষ্টার পর ট্রেন যোগাযোগ সচল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত