চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহাব ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট ১ জন। বেতন স্কেল: ৯ম গ্রেড। যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অধিক বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ ও প্রারম্ভিক উচ্চতর বেতন স্কেল দেওয়া যেতে পারে। বাসা বরাদ্দ করা হলে নির্বাচিত ব্যক্তিকে অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করতে হবে। নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% কোটা নির্ধারিত থাকবে। এ ক্ষেত্রে প্রার্থীকে দরখাস্তের ওপরে ‘মুক্তিযোদ্ধা কোটা’ উল্লেখ করতে হবে এবং মুক্তিযোদ্ধার যথাযথ সনদপত্রের সত্যায়িত কপি দরখাস্তের সঙ্গে সংযোজন করতে হবে। ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিস্ট্রার অফিস থেকে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (http://www.cu.ac.bd) থেকে ডাউনলোড করে দরখাস্তের নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। উপরিউক্ত পদের জন্য ৮ সেট দরখাস্ত আগামী ২০ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন পর্যন্ত (সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত)।
সূত্র : ইত্তেফাক, ১৬ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ২
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড
পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ২৫ জন। বেতন স্কেল: ডিপিডিসির বেতন গ্রেড-১১। সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ২৫ জন। বেতন স্কেল : ডিপিডিসির বেতন গ্রেড-১২। নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ও অনলাইনে আবেদন করা যাবে ডিপিডিসির www.dpdc.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে।
সূত্র : ইত্তেফাক, ১৬ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, টাঙ্গাইল
পদ ও যোগ্যতা : অধ্যক্ষ ১ জন। প্রার্থীকে যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্সসহ এমএ (ইংরেজি) বিষয়ে কমপক্ষে ২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। অধ্যক্ষ/উপাধ্যক্ষ হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লে. কর্নেল বা মেজর পদবির শিক্ষা কোরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও বয়সসীমা আলোচনা সাপেক্ষে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বয়স শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর, সোনালী ব্যাংক ভিক্টরিয়া রোড শাখা, টাঙ্গাইলের অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, অ্যাকাডেমিক সব সনদের ফটোকপি, জীবনবৃত্তান্তসহ আগামী ১০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে ‘মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, টাঙ্গাইল, বিবি গার্লস স্কুল রোড, আকুর টাকুরপাড়া, টাঙ্গাইল-১৯০০’ ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৬ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৭
