শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে রুই জাতীয় ১১০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।
মাছের পোনা অবমুক্তির পর ওই দিন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এএম শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন শেকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন শেকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও মৎস্য অধিদপ্তরের পরিচালক শামীম আরা বেগম। বিজ্ঞপ্তি
