মাঠের পারফরম্যান্সের কারণে সব সময়ই খবরের শিরোনাম হন ভিনিসিয়ুস জুনিয়র। তবে সপ্তাহ জুড়ে খবরের শিরোনাম হয়েছেন এই ব্রাজিলিয়ান ভিন্ন কারণেÑ তাকে উদ্দেশ করে করা হয়েছিল বর্ণবাদী মন্তব্য। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে ফুটবল বিশ্বে। রবিবার মাদ্রিদ ডার্বি শুরুর আগেও ফুটবলের চেয়েও এ নিয়ে কথা হয়েছে বেশি।
আতলেতিকোর মাঠে ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে ভিনিসিয়ুসকে উদ্দেশ করে বর্ণবাদী গান গেয়েছে আতলেতিকোর সমর্থকরা। ভিনিকে সরাসরি ‘বানর’ বলেছে তারা। এর জবাব ভিনিসিয়ুস-রদ্রিগোরা মাঠে দিয়েছেন গোলের পর নেচে উদ্যাপন করে। ২-১ গোলের জয়ে ১৮ পয়েন্টে শীর্ষেই রইল রিয়াল। ২ পয়েন্ট পেছনে বার্সেলোনা।
