তুমব্রু সীমান্তে রোহিঙ্গাদের মানববন্ধন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া নোম্যান্স ল্যান্ডে মিয়ানমারের মর্টারশেল ও গোলাবর্ষণের ঘটনায় চরম আতংক এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সেখানে বসবাসকারী সাড়ে চার হাজার রোহিঙ্গা শরণার্থী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তুমব্রু কোনারপাড়া নোম্যান্সল্যান্ডে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নিয়ে রোহিঙ্গা শরণার্থীরা বলেন, জাতিসংঘকে জানানো হয়েছে মিয়ানমার সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ওপর আক্রমণ করতে পারে। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং দ্রুত প্রত্যাবাসনের কথা উল্লেখ করা হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের প্রতিনিধি দীল মোহাম্মদ বলেন, ২০১৭ সালে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে ঘুমধুমে শূণ্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সেখান থেকে তাড়ানোর জন্য নানা পায়তারা চলছে। মিয়ানমারের সামরিক জান্তা এখনো সেখানকার রোহিঙ্গাদের হত্যার চেষ্টা চালাচ্ছে।

পাশাপাশি, মানববন্ধন থেকে রোহিঙ্গা যুবক মো. ইকবাল হত্যাকান্ডের প্রতিবাদ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত