দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে ঢাকায় সাবিনারা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ পিএম

নেপালে ইতিহাস গড়া সাফ চ্যাম্পিয়ন ট্রফি জয় শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলররা। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১টা ৫০ মিনিটে চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ীদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এছাড়া বাফুফের কর্তারাও উপস্থিত আছেন।

বিমানবন্দরে ফুটবলারদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষজনও। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। এছাড়া বিকেএসপির শিক্ষার্থীরাও দল বেঁধে এসেছেন।

বিমানবন্দরে পৌঁছানো মাত্র ফুটবলারদের বরণ করে নেওয়া হয়েছে ফুলের তোড়া দিয়ে। সেখানে তাদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের যৌথ উদ্যোগে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত