উত্তরা মোটর্সের ন্যাশনাল মাস্টার ম্যাক স্কিল কনটেস্ট আয়োজন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ পিএম

বাজাজ মোটরসাইকেল ডিলারদের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ টেকনিশিয়ানদের নিয়ে দেশব্যাপী ‘ন্যাশনাল মাস্টার ম্যাক স্কিল কনটেস্ট বাংলাদেশ ২০২২’-এর আয়োজন করে উত্তরা মোটর্স লিমিটেড।

সারা দেশের ২৮৬ জন দক্ষ টেকনিশিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে ১২০ জন প্রতিযোগীকে বাছাই এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ১৬ জন টেকনিশিয়ান জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হন।

সম্প্রতি উত্তরা মোটর্স লিমিটেডের ঢাকার তেজগাঁও সার্ভিস সেন্টারে জাতীয় প্রতিযোগিতায় উত্তীর্ণ উক্ত ১৬ জন লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ১৬ জন প্রতিযোগী থেকে ৩ জন প্রতিযোগীকে যথাক্রমে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ ঘোষণা করেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান। বিজয়ী তিনজন আগামীতে ভারতে বাজাজ’র  গ্লোবাল কনটেস্টে অংশগ্রহণ এবং কারখানা পরিদর্শনের সুযোগ পাবেন।

এসময় মতিউর রহমান বলেন, প্রত্যেক টেকনিশিয়ানকে বিক্রয়োত্তর সেবাপ্রদানে আন্তরিক ও সচেষ্ট থাকতে হবে এবং ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, তিনি সবার সু-স্বাস্থ্য কামনা করে বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন। এ সময় উত্তরা মোটর্স লিমিটেডের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমানসহ সারা দেশের ডিলাররা এবং উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত