ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবাকে আরও সহজ করার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের সম্মেলন কক্ষে গতকাল বুধবার এই সভা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব এবং অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গণমাধ্যম, রাজউক, ওয়াসা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ মোট ২০টি সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান, পিএসসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সেবার মানোন্নয়নের জন্য এ ধরনের কর্মসূচি সরকারের জাতীয় শুদ্ধাচার অনুশাসনের একটি অংশ। বিজ্ঞপ্তি
