চাকরি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০ পিএম

বন সংরক্ষকের দপ্তর, সামাজিক

বন অঞ্চল, বগুড়া

পদ ও যোগ্যতা : ফরেস্ট গার্ড (রাজশাহী বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ৪১) মোট ৮৯ জন। এইচএসসি বা সমমান পাস। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার এবং বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। আবেদন করতে পারবে শুধু রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্র্থীরা। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ((http://cfbog.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.bforest.gov.bd)) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বন সংরক্ষকের দপ্তর, সামাজিক বন অঞ্চল, কৈগাড়ী, বগুড়া।

সূত্র : প্রথম আলো, ৮ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ১৩

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমানের পাস। বাংলা, ইংরেজি টাইপিং প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ১ জন। অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউাটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ক্যাশিয়ার ১ জন। বাণিজ্য বিভাগে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক পাস। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

ল্যাব সহকারী ৫ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের সার্টিফিকেট কোর্স পাস। বেতনক্রম: ৯০০০-২১৮০০ টাকা। অফিস সহায়ক ৬ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা। ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://erecruitment.bcc.gov.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ রাত ১২টা পর্যন্ত। আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে কাউন্সিল-এর www.bcc.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সাচিবিক ইউনিট।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৯

×
সর্বশেষ সর্বাধিক পঠিত