ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নামছে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫২ পিএম

বিশ্বকাপ ফুটবলের বাকি আর ৫৮ দিন। বিশ্বকাপের আগে নিজ দলকে ঝালিয়ে নেওয়া এবং খেলোয়াড়দের পরখ করার একটি সুযোগ পাচ্ছেন কোচেরা এই আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে। আজ রাতে (১২টা ৪৫ মিনিট) ফ্রান্সের লে হার্ভেতে প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ঘানার। আর কাল সকালে (৬টা) যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে হন্ডুরাসের বিপক্ষে।

পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল সবশেষটি জিতেছে ২০০২ সালে। এশিয়ার মাটিতেই। তাই এবারও আশায় বুক বাঁধতে পারেন ব্রাজিল ভক্তরা। ব্রাজিলের বর্তমান ফর্মটাও দারুণ। বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত ছিল তিতের ব্রাজিল। এরপর গেল জুনের ফিফা উইন্ডোতেও দুই ম্যাচ খেলে জয় পেয়েছে সেলেকাওরা। ঘানাও আছে এবারের বিশ্বকাপে। ফলে বিশ্বকাপের আগে তাদের সঙ্গে ম্যাচ খেলাটা বেশ কাজে দেবে তিতের জন্য। কারণ ব্রাজিলের গ্রুপে আরেক আফ্রিকান দেশ ক্যামেরুন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত