প্রধানমন্ত্রীর জন্মদিনে রোজিনার গান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৫ এএম

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে একটি গান করেছেন শিল্পী রোজিনা আক্তার। ‘মমতাময়ী মা শেখ হাসিনা, তোমার জন্মদিন, শুভ শুভ শুভ হোক’ এমন কথার গানটি লিখেছেন অতিথি আরজু। গানটির সুরসংগীত করেছেন শামীম মাহমুদ। কণ্ঠশিল্পী রোজিনা বলেন, ‘আবারও মানবতার ফেরিওয়ালা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন গান করেছি তার জন্মদিন উপলক্ষে। আগামী ২৬ সেপ্টেম্বর ‘সুরের আলো বিডি’ ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হবে।’ এই গানের পাশাপাশি বৃদ্ধাশ্রম নিয়ে আরেকটি গান গেয়েছেন রোজিনা। গানটির সুর করেছেন মাসুদ টুটুল এবং সংগীত করেছেন রকি। ভিডিও পরিচালনা করেছেন রাজ কামাল। রোজিনা আক্তারের দীর্ঘদিন ধরে গানের সঙ্গে বসবাস। গানেই তিনি খুঁজে পান বেঁচে থাকার প্রেরণা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত হয়ে নিয়মিত গান করছেন রোজিনা। এবারের গানগুলো নিয়েও তিনি আশাবাদী। প্রধানমন্ত্রীর স্নেহধন্য হয়েছেন কণ্ঠশিল্পী রোজিনা আগেও। এবারও তিনি প্রধানমন্ত্রীর শুভকামনায় সিক্ত হতে চান তার গানের মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত