১৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:২৬ এএম

১৫টি চোরাই মোটরসাইকেলসহ একটি চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন রুবেল, মো. সামছুল হুদা, মো. কামাল হোসেন ওরফে আকাশ ও মো. মিজান।

গত বুধবার রাজধানী ও নোয়াখালী জেলার চাটখিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। একই দিনে রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো ইমরান হোসেন শাহীন, মো. হীরা ব্যাপারী, জাবেদ আহমেদ বাবু, মো. আরিফ ইকবাল ও আবুল খায়ের রানা। এ সময় তাদের কাছ থেকে ৪টি চাপাতি, ১টি ছুরি, ১টি হাতুড়ি ও ১টি রেত উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত