Learning English

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ এএম

To make a long story short

অনেক কথা সংক্ষেপে (বলতে গেলে বলতে হয়), মোদ্দা কথা, সারকথা

Examples

a. To make a long story short, I ran into Tony and we decided to go to the game together.

সে অনেক কথা- সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, আমি দৌড়ে টনির কাছে গেলাম এবং আমরা একসঙ্গে খেলায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

b. Long story short, he got back his job and the company fired his manager for corrupt practices.

মোদ্দা কথা হলো, সে তার চাকরি ফেরত পেয়েছে এবং কোম্পানি দুর্নীতির দায়ে তার ম্যানেজারকে

চাকরিচ্যুত করেছে।

c. To make a long story short, they decided to get back together for the sake of the kid and are now doing pretty good.

মোদ্দা কথা হলো, বাচ্চার খাতিরে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ভালোই আছে।

Crack someone up

কাউকে হাসানো

Examples

a. I really cracked him up with that joke about the sailors.

নাবিকদের নিয়ে কৌতুকটি বলে আমি তাকে বেশ হাসিয়েছিলাম।

b. I tried my best to control my emotions – but finally, I cracked up.

আমি আমার অনুভূতিকে নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু অবশেষে আমি হাসিতে ভেঙে পড়লাম।

c. I was supposed to appear serious in front of the audience, but it was hard to control that I cracked up many times during the debate

দর্শকদের সামনে আমার গম্ভীর হয়ে থাকার কথা, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা এত কঠিন ছিল যে বিতর্কের মধ্যে আমি অনেকবার হেসে ফেলেছি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত