অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১১ এএম

তৃতীয় অধ্যায় : স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা

বহুনির্বাচনী প্রশ্ন

১. এইডস সর্বপ্রথম কত সালে শনাক্ত হয়?

ক. ১৯৮০                                   খ. ১৯৮২

গ. ১৯৮১                                    ঘ. ১৯৮৩

২. এইচআইভি কী?

ক. রোগ                         খ. ব্যাকটেরিয়া

গ. ভাইরাস                                  ঘ. আয়োডিন

৩. সর্বপ্রথম এইডস শনাক্ত হয় কোন দেশে?

ক. আমেরিকা                   খ. ভারত

গ. ভিয়েতনাম                  ঘ. কম্বোডিয়া

৪. এইডস আক্রান্ত মায়েদের শিশুর এইডস হতে পারে-

র. মায়ের দুধ পান করলে

রর. মায়ের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে

ররর. মায়ের রক্ত গ্রহণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. রর ও ররর

গ. র ও ররর                                ঘ. র, রর ও ররর

৫. এইডসের ক্ষেত্রে-

র. এর নির্দিষ্ট কোনো লক্ষণ নেই

রর. এটি একটি নীরব ঘাতক

ররর. সঠিক নিয়মে ওষুধ খেলে এটি ভালো হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. রর ও ররর

গ. র ও ররর                                ঘ. র, রর ও ররর

৬. এইডস প্রতিরোধে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি?

ক. চিকিৎসকদের এইডস সম্পর্কে প্রশিক্ষণ প্রদান

খ. এইডস সম্পর্কে সবাইকে সচেতন করা

গ. এইডস আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা করা

ঘ. এইডস আক্রান্ত লোকের চিহ্নিত করা

উত্তর

১. গ, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত