চাকরি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪ এএম

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন

কোম্পানি লিমিটেড

পদ ও যোগ্যতা : অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার) ৩৩ জন। ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি স্নাতক। জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪ অথবা সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ পেয়ে উত্তীর্ণ। ইংরেজি মাধ্যমে পাসকৃতদেরও সমমানের ফল থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ এবং ইংরেজিতে যোগাযোগ করার সক্ষমতা থাকা জরুরি। কোম্পানির বেতন কাঠামো অনুসারে মূল বেতন ৫১০০০ টাকা এবং অন্যান্য ভাতা। ২ অক্টোবর ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ডিপিডিসিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ডিপিডিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ২ অক্টোবর ২০২২ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে www.dpdc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ ভবন, ৪র্থ তলা, ১ আব্দুল গণি রোড, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ১৩ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৬

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন

কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

পদ ও যোগ্যতা : সিস্টেম এনালিস্ট ১ জন। কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সহকারী সিস্টেম এনালিস্ট/ সহকারী প্রোগ্রামার বা কম্পিউটার অপারেটর সুপারভাইজার হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা। ১ জুলাই ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা।

(http://ntrca.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.ntrca.gov.bd) এই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা), ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ১১

খুলনা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। রিসার্চ অফিসার ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (http://ku.ac.bd/career/) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এই ঠিকানায় ডাক বা কুরিয়ারে অফিস চলাকালে আবেদন পৌঁছানো যাবে ১০ অক্টোবর, ২০২২ পর্যন্ত। 

সূত্র : কালের কণ্ঠ, ১২ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত