চাকরি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ এএম

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

অ্যান্ড কলেজ, রংপুর

পদ ও যোগ্যতা : ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে কামিল বা সমমান পাস। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক ১ জন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাস। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সবগুলো পদেই আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। হাতে হাতে ডাক বা কুরিয়ারে আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ অক্টোবর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।

সূত্র : কালের কণ্ঠ, ১২ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৪

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদ ও যোগ্যতা : জিআইএস স্পেশালিস্ট ১ জন। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস), ভূগোল, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজেপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা ২য় শ্রেণি বা সমমানের সিজেপিএতে স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণি বা সমমানের সিজেপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের সিজেপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি। ১ম শ্রেণির পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন) ১৫ জন। কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ৬ অক্টোবর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। জিআইএস স্পেশালিস্ট ও তত্ত্বাবধায়ক (সম্পত্তি) প্রার্থীর বয়স একই তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং ওয়্যারলেস টেকনিশিয়ান/ ওয়্যারলেস মেকানিক ও ওয়্যারলেস অপারেটর পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://brebhr.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির www.reb.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৩ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৬

×
সর্বশেষ সর্বাধিক পঠিত