চ্যাম্পিয়ন হয়েই শেষ করতে চান নারীরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ এএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিট নিশ্চিত হওয়ায় চাপের কিছু নেই আর। তবুও বাছাইপর্বের চ্যাম্পিয়ন তকমাটা নেওয়ার আছে। সেই লক্ষ্যে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনালে নামছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়েই দেশে ফেরা। এই টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার সময়ই জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান। এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটির সামনে আজ সেই সুযোগ।

আসর শুরুর মতো শেষের ম্যাচের আগেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাই ধরে রাখলেন অধিনায়ক জ্যোতি। সেমিফাইনালে জয়টা কঠিন হলেও নিজেদের ওপর বিশ্বাস থেকে সাফল্য এসেছে বলে জানান তিনি, ‘আমরা বিশ্বকাপ কোয়ালিফাই করেছি যা আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। আজকের ম্যাচটা একটু ক্লোজ ছিল কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে এ ম্যাচটাও বের করে আনতে পরব। তার জন্য মেয়েরা ছোট লক্ষ্য দিলেও খুব ভালো ফিল্ডিং ও বোলিং করেছে। অবশ্যই আমাদের নজর এখন চ্যাম্পিয়নশিপের দিকে। অবশ্যই আমরা দেশে চ্যাম্পিয়ন হয়েই ফিরব।’

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার পর দলের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, ‘সবচেয়ে বড় বিষয়টা হলো বাংলাদেশ সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত