রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি, গ্রেপ্তার ৬

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ এএম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার ভোরে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা স্লুইসগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১ হাজার ২০০ কেজি লোহার পাইপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো কবির শেখ, বাবু শেখ, জাবের শেখ, মহসিন গাজী, মিকাইল শেখ ও আবু হুরাইরা মোল্লা।

র‌্যাব-৬-এর মিডিয়া সেলের প্রধান এএসপি তারেক আনাম বান্না জানান, গত শুক্রবার রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অন্তর্ভুক্ত গানাত্র হেভি লিফটারস কোম্পানির ৫ নম্বর ইয়ার্ড থেকে প্রায় ২৯টি লোহার পাইপ (যার অনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা) চুরি হয় এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনার বাটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা গ্রামের রিমন ট্রেডার্স নামক রাইস মিলের দক্ষিণ পাশের স্লুইসগেট সংলগ্ন নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে কবির শেখ ডাকাত হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত