ফরিদপুর থেকে মরিয়মের মাকে জীবিত উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৫ এএম

খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে নিখোঁজ রহিমা বেগমকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২৯ দিন পর গতকাল শনিবার ফরিদপুরের বোয়ালমারী থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ফরিদপুরের বোয়ালমারীর একটি গ্রামের বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করা হয়েছে। নগর পুলিশের একটি দল তাকে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে বিস্তারিত তিনি কিছু বলেননি।

নিখোঁজ মাকে ফিরে পাওয়ার দাবিতে ১০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন মরিয়ম মান্নান।

গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার বাসার উঠানের নলকূপে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রামের ঝোপ থেকে উদ্ধার হওয়া লাশটি নিজের মায়ের বলে দাবি করেছিলেন মরিয়ম মান্নান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত