টানা চতুর্থবার এডিবির পুরস্কার পেল সিটি ব্যাংক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯ পিএম

সিটি ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কর্তৃক ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ডস ২০২২-এ 'লিডিং পার্টনার ব্যাংক ইন বাংলাদেশ'-এ ভূষিত হয়েছে। এ নিয়ে ব্যাংকটি টানা চারবার এডিবির পুরস্কার পেল।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ১৫০ জন অংশীদার ব্যাংক প্রতিনিধির উপস্থিতিতে এডিবি বিজয়ীদের নাম ঘোষণা করে।

সিটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হাসান শরীফ আহমেদ এডিবির ট্রেড এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সের প্রধান স্টিভেন বেকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত