দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রথমবারের মতো আয়োজন করেছে অ্যাওয়ার্ড শো। যেখানে বিগত এক বছরে তাদের নিজস্ব সব অরিজিনাল কনটেন্ট ও কলাকুশলীকে পুরস্কার দেওয়া হবে। সময়ের পরিক্রমায় চরকি পূর্ণ করেছে একটি বছর। আগামী ৮ অক্টোবর আয়োজন করতে যাচ্ছে চরকি কার্নিভ্যাল। সেখানেই দেওয়া হবে অ্যাওয়ার্ড। ১৭টি ক্যাটাগরিতে দেওয়া হবে অ্যাওয়ার্ড। চরকির নিজস্ব ডেটাবেইস, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মতামত, কনটেন্ট বিশ্লেষণ, সম্মানিত জুরির নম্বর ও দর্শকের ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবে। বেস্ট ফিল্মের দৌড়ে আছে নেটওয়ার্কের বাইরে, টান, রেডরাম, খাঁচার ভেতর অচিন পাখি ও মুনশিগিরি। আর বেস্ট সিরিজের প্রতিযোগিতায় আছে ঊনলৌকিক, জাগো বাহে, শাটিকাপ, সিন্ডিকেট ও পেট কাটা ষ। ফিল্মে বেস্ট ডিরেক্টরের নমিনেশন পেয়েছেন রায়হান রাফী, মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদ, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহার। অন্যদিকে সিরিজে বেস্ট ডিরেক্টরের নমিনেশন পেয়েছেন রবিউল আলম রবি (ঊনলৌকিক), মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ), সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম, সুকর্ণ শাহেদ ধীমান (জাগো বাহে), নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ) ও শিহাব শাহীন (সিন্ডিকেট)। চরকি পাওয়ার হাউজ অব টুমোরো নামে একটি ক্যাটাগরিতে নতুন পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা নমিনেশন পেয়েছেন। সিরিজ ও সিনেমার সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা গল্প ও চিত্রনাট্য, সেরা পার্শ্বচরিত্র অভিনেতা ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়া সেরা গান, সেরা চিত্রগ্রাহক, সেরা এডিটর/সম্পাদক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখন পর্যন্ত চরকিতে যে কনটেন্টটি দর্শক সবচেয়ে বেশি সময় ধরে দেখেছে সেই কনটেন্টটিকে মোস্ট ওয়াচড কনটেন্ট নামে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ২৫ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে ভোটিং। ৯টি ক্যাটাগরিতে দর্শক ভোট করতে পারবে। দর্শক ভোট করতে পারবে এই লিংকেÑ যঃঃঢ়ং://িি.িপযড়ৎশর.পড়স/ধধিৎফ
×
