সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অনস্বীকার্য। সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে।
গতকাল রবিবার হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া, বৈকুণ্ঠপুর, নোয়াপাড়া ও জগদীশপুর চা বাগানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্র্তৃক বাস্তবায়নাধীন ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি’ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, উপপরিচালক সমাজসেবা কার্যালয়, হবিগঞ্জ রাশেদুজ্জামান চৌধুরী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি’র আওতায় হবিগঞ্জ জেলায় তিন কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে ৮৫টি চা শ্রমিক পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি
