‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২২' এ আজ সোমবার দ্বিতীয় দিনে আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে টেবিল টেনিসের চ্যাম্পিয়ন রুমেল খান চ্যাম্পিয়ন হয়েছেন আর্চারিতেও। রানার-আপ হন আবদুল হান্নান, তৃতীয়স্থান অর্জন করেন মাহমুদুন্নবী চঞ্চল।
আগামীকাল মঙ্গলবার তৃতীয় দিনে ক্যারম ও শুটিং ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এবার সর্বমোট ৯টি ডিসিপ্লিনের ১২টি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।
