রাজধানীর পল্লবীতে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ পণ্ড হয়। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সমাবেশের নতুন তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ১ অক্টোবর পল্লবীতে উত্তর বিএনপির এ সমাবেশ হবে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি তেজগাঁও জোনের উদ্যোগে দুপুর ২টা ৩০ মিনিটে বিয়াম ফাউন্ডেশনের কাছাকাছি হোটেল সোনারগাঁর পেছনে লেক রোড সংলগ্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান ও পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।
