সাফ ফুটবলজয়ী নারী ফুটবলারদের আজ সংবর্ধনা দেবে রূপায়ণ গ্রুপ। বিকেল ৫টায় দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রজেক্ট— দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি 'রূপায়ণ সিটি উত্তরা'য় দেওয়া হবে এই সংবর্ধনা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খাঁন মুকুল উপস্থিত থেকে নারী ফুটবলারদের হাতে ৩০ লাখ টাকার অর্থ পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
×
