এক হাজার কোটি টাকা পেলে আর কাজ করবেন না সালমান!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ পিএম

জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ১৬ নম্বর সিজন সঞ্চালনার জন্য এক হাজার কোটি টাকা পেলে জীবনেও আর কাজ করবেন না সালমান খান।

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে বিগ বসের ষোড়শ মৌসুমের লঞ্চ অনুষ্ঠানে এসে রসিকতা করে এমনটাই বললেন ‘ভাইজান’।

কয়েক দিন ধরেই গুজব চলছিল, বিগ বসের নয়া সিজন সঞ্চালনার জন্য পারিশ্রমিক হিসেবে নাকি এক হাজার কোটি টাকা নিচ্ছেন ‘সল্লু’।

তার পারিশ্রমিকের অঙ্ক শুনে অনেকেই আঁতকে উঠেছিলেন। কারণ এর আগে কোনো বলিউড অভিনেতা রিয়্যালিটি শো সঞ্চালনার জন্য এত দর হাঁকাননি।

তবে মঙ্গলবারের এই অনুষ্ঠানে এসে তার হাজার কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টিকে সহাস্যে উড়িয়ে দিলেন সালমান।

অনুষ্ঠান চলাকালীন, বিগ বসের সঙ্গে নয়া সিজনের থিম নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেতাকে। নয়া সিজনের সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য বিগ বসকে ধন্যবাদ জানানোর পর সালমান হাসতে হাসতে ফিসফিস করে বলেন, ‘‘সঞ্চালনার জন্য যে হাজার কোটি টাকা আমি এই বছর পাব বলে গুজব উঠেছে তা আমি ফেরত দিতে চলেছি। আমি যে টাকা কখনো হাতেই পাইনি, সেই টাকাই আমি ফেরত দিতে চলেছি। এর ফলে আয়োজক সংস্থা সম্পূর্ণ লাভে থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত