ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নির্বাচনের পথে বাধা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না।
গতকাল বুধবার ওয়েস্টিন হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচেম) আয়োজনে যোগ দিয়ে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর জোর দিয়ে পিটার হাস বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। যাতে ভোটাররা ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকৃষ্ট করতে স্থিতিশীলতার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।
