ল্যাবএইড হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৮ এএম

ওয়ার্ল্ড হার্ট ডে-২০২২ উপলক্ষে ‘ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল’-এ গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালে আগত রোগী ছাড়াও রোগীর স্বজনরা এই সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সবার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা হয়। এ ছাড়া সাত দিনব্যাপী ‘কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজ’ সুবিধাও চলছে। পাশাপাশি কার্ডিয়াক সার্জন ও কার্ডিওলজিস্টদের অংশগ্রহণে ‘সুস্থ হার্টের জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ অত্যাবশ্যক’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ওয়ার্ল্ড হার্ট ডে-২০২২ উপলক্ষে ল্যাবএইড এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত