ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২২ সালের শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এবং সদ্য নির্মিত একাডেমিক ভবন, ‘ফরাসউদ্দিন ভবন’-এর উদ্বোধন করেছে। গতকাল বৃহস্পতিবার, রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১৪শ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনটি অনুষদের ডিনবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি
