যুক্তরাষ্ট্রের নাগরিকদের রাশিয়া ত্যাগের আহ্বান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:০৯ এএম

যুক্তরাষ্ট্রের নাগরিকদের আবারও অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস। বিবৃতিতে জানানো হয়েছে, দেশ ছাড়ার এখনো সময় আছে। এর আগেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ না করার এবং অবিলম্বে রাশিয়া ত্যাগ করতে সতর্ক করা হয়েছিল।  

এবারের সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়া দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বে স্বীকৃতি নাও দিতে পারে, যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহায়তা পেতে তাদের বাধা দেওয়া হতে পারে, তাদের রাশিয়া ত্যাগ নিষিদ্ধ হতে পারে এবং দ্বৈত নাগরিকদের সামরিক চাকরিতে নিয়োগ দেওয়া হতে পারে।

দূতাবাসের ওই সতর্কতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ধরনের কোনো কর্মসূচিতে কোনো নিরাপত্তাকর্মীর ছবি না তোলার পরামর্শ দেওয়া হয়েছে।  

সতর্কবার্তায় আরও জানানো হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সৈন্য সমাবেশ বাড়ানোর ঘোষণার পর শুরু হওয়া বিক্ষোভে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও গ্রেপ্তার করেছে রুশ কর্র্তৃপক্ষ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত