রাজধানীর যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৭:৪০ এএম

পাইপলাইনের মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত (১১ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, পাইপ লাইনে জরুরি মেরামত কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত (১১ ঘণ্টা) রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডা খিল বাড়িরটেক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত