অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা
যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্ন
১. আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন?
ক. নারীশিক্ষার জন্য
খ. নারীদের বেতন বৃদ্ধির জন্য
গ. নারীদের চাকরি দেওয়ার জন্য
ঘ. নারী-পুরুষের বৈষম্য হ্রাসের জন্য
২. একই পরিবারে ছেলে এবং কন্যাসন্তানদের মধ্যে সুযোগ-সুবিধার ক্ষেত্রে সমতা নিশ্চিত করা প্রয়োজন কেন?
ক. উভয়কেই খুশি রাখার জন্য
খ. উভয়েই একই পরিবারের সদস্য বলে
গ. পরিবারে উভয়েরই সমান অবদান থাকে বলে
ঘ. উভয়েরই সমান অধিকার রয়েছে বলে
৩. আগের দিনে মেয়েশিশুকে বিদ্যালয়ে ভর্তি না করার কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. রাজনৈতিক বাধা খ. সামাজিক বাধা
গ. অর্থনৈতিক বাধা ঘ. ধর্মীয় বাধা
৪. আমাদের দেশে কারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত?
ক. শিশুরা খ. বৃদ্ধরা
গ. ছেলেরা ঘ. মেয়েরা
৫. জামির ও লোপা একই অফিসে একই পদে চাকরি করে। তাদের সুযোগ-সুবিধা একই রকম। এর কারণ হলো
ক. নারী অগ্রাধিকার খ. নারী-পুরুষের সমতা
গ. নারী-পুরুষের বৈষম্য ঘ. পুরুষ অগ্রাধিকার
৬. বেগম রোকেয়ার মতে, নারী জাতির দুঃখ-দুর্দশা দূর করতে কোনটি অপরিহার্য?
ক. পর্দা খ. বিয়ে
গ. রান্নাবান্না ঘ. শিক্ষা
৭. ছোটবেলা থেকে কাউকে ছেলে বা কাউকে মেয়ে এভাবে না দেখে কী হিসেবে দেখতে হবে?
ক. বন্ধু খ. সহকর্মী
গ. ভাই-বোন ঘ. মানুষ
৮. নারী নির্যাতনের উদাহরণ কোনটি?
ক. সংসার করা খ. স্ত্রীকে চাকরিতে দেওয়া
গ. সংসারের কাজ করানো ঘ. স্ত্রীর গায়ে হাত তোলা
৯. বর্তমানে নানা উপায়ে যৌতুক আদান-প্রদান করা হয়। যেমন
ক. বিয়েতে পণ গ্রহণ
খ. স্ত্রীকে চাকরিতে দেওয়া
গ. স্ত্রীর কাছে টাকা চাওয়া
ঘ. স্ত্রীর অলংকার বিক্রি করা
১০. নারী-পুরুষের সমতা বলতে কী বোঝায়?
ক. সুযোগ-সুবিধার ভিন্নতা
খ. সমান সুযোগ-সুবিধা
গ. সুযোগ-সুবিধার বণ্টন
ঘ. সুযোগ-সুবিধার আনুপাতিক হার
১১. নারী জাগরণের হাতিয়ারস্বরূপ কোনটি?
ক. সম্পদ খ. প্রতিভা
গ. শিক্ষা ঘ. প্রশিক্ষণ
১২. ১৮৫৭ সালের ৮ মার্চ নারীশ্রমিকের কত ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন?
ক. সাত খ. আট
গ. নয় ঘ. দশ
১৩. নারী-পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান কমাতে ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী কী পালিত হচ্ছে?
ক. সামাজিক দিবস খ. অর্থনৈতিক দিবস
গ. আন্তর্জাতিক নারী দিবস ঘ. অধিকার দিবস
১৪. কোন সংস্থার মতে, বাংলাদেশে প্রতি ঘণ্টায় একজন নারী নির্যাতনের শিকার হচ্ছে?
ক. ইউনিসেফ খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ. বিশ্বশ্রম সংঘ ঘ. ইউনেসকো
১৫. ১৯০৮ সালে কোন শহরে হাজার হাজার নারীশ্রমিক প্রতিবাদ সমাবেশ করে?
ক. লন্ডন খ. নিউ ইয়র্ক
গ. বার্লিন ঘ. মস্কো
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. খ, ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. খ
