কর্ণফুলীতে তলিয়ে যাওয়া ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৩:৫৬ এএম

সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ।  গতকাল শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শাহ আমানত সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মো. বাহারুল আলম বাহার (৬২) নামের ওই ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক।

বাহার ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, স্থানীয়রা সকালে মরদেহ ভাসতে দেখে খবর দেয়। শাহ আমানত সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত