৫৮ কোটির ডুপ্লেক্সে ৫০০ বর্গফুটের বারান্দা

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৯:১১ পিএম

সাদা দেয়ালে টাঙানো পেন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর সামনে রাজরানির মতো বসে মীরা রাজপুত। অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী। এটাই নায়কের নতুন ঠিকানা। সদ্য ওরলির এই ডুপ্লেক্সে সংসার সাজিয়েছেন নায়ক। শহিদের নতুন বাড়ি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা ছিল। এই নতুন বাড়ি দেখার অপেক্ষায় বসেছিলেন নায়কের অনুরাগীরা।

শাহিদ ভক্তদের মনের ইচ্ছা পূরণ করলেন মীরা। নতুন বাড়ির ছবি শেয়ার করলেন। ছবি পোস্ট করে মীরা লেখেন, 'হয়তো এটাই নতুন কিছুর শুরু।'

২০১৮ সালে ওই বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন নায়ক। কিন্তু পরে লকডাউন হয়ে যাওয়ায় বাড়িটি মনের মতো করে সাজাতে পারেননি। এখন পরিস্থিতি স্বাভাবিক। তাই এটাই আদর্শ সময় নতুন বাড়িতে নিজেদের গুছিয়ে নেওয়ার। শহিদের পুরনো বাড়িও কিন্তু অনুরাগীদের বেশ পছন্দের ছিল। পুরনো বাড়ির বারান্দায় বসেই উপভোগ করা যেত সূর্যোদয় এবং সূর্যাস্ত। সকলের প্রশ্ন, এই নতুন বাড়িতেও সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাচ্ছে? জানা গেছে, এই বাড়ি থেকেও তেমন দৃশ্য উপভোগ করবেন তারা। প্রসঙ্গত, শহিদের নতুন বাড়ির দাম প্রায় ৫৮ কোটি টাকা।

কয়েক দিন আগে নতুন বাড়িতে পূজা হয়। তার পরই সেখানে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন শহিদ। জানা গেছে, শহিদের নতুন বাড়িতে ছয়টি পার্কিং এলাকা রয়েছে। ৫০০ বর্গফুটের একটি বারান্দা রয়েছে। সূত্র : পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত