কাকে 'শুভ জন্মদিন' লিখলেন উর্বশী রাউতেলা, ঋষভ পান্তকে?

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৬:৩৭ পিএম

ভারতের তরুণ উইকেটরক্ষক পান্তের জন্মদিন মঙ্গলবার। সেই দিনেই মাঠে নামবে ভারতীয় দল। অন্য দিকে সেই দিনেই উর্বশী একটি ভিডিও পোস্ট করলেন। সেখানে দেখা যাচ্ছে, লাল জামায় সেজেছেন অভিনেত্রী। মাথায় লাল ব্যান্ড। কারো উদ্দেশে শুভেচ্ছা-চুম্বন ছুড়ে দিচ্ছেন তিনি। সেই ভিডিওর নিচে লেখা 'শুভ জন্মদিন'।

এর পর একটি লাল বেলুনের ছবি এবং অনেকটা ফাঁকা জায়গা ছেড়ে দেওয়া। কোনো নাম না থাকা এই ফাঁকা জায়গায় কার নাম বসবে? পান্তের জন্মদিন থাকায় অনেকেই তার নাম বসাতে চাইছেন। কমেন্ট বক্সে পান্তের নাম লিখে গিয়েছেন অনেকে। অভিনেত্রী যদিও কারো নাম বলেননি।

পান্ত এবং উর্বশীর সম্পর্ক নিয়ে একসময় নানা জল্পনা শোনা যেত। কিন্তু দুজনের কেউই সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং কিছু দিন আগে অন্তর্জালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। কিছু বছর আগে পান্ত এবং উর্বশীকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। পান্তের নাম না করে সেই সময়ের একটি ঘটনার কথা তুলে আনেন বলিউড অভিনেত্রী।

উর্বশী জানান, ওই ব্যক্তি তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না নিলেও সোশাল মিডিয়ায় ঋষভ পান্তকে সেই ব্যক্তি ভেবে আলোচনা শুরু হয়।

চুপ করে থাকেননি পান্তও। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। পরে সেই স্টোরি মুছেও দেন তিনি। পান্ত লিখেছিলেন, 'জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুক। আমার পেছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।'

ছেড়ে দেননি উর্বশী। তিনি ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, 'ছোটু ভাইয়া, তুমি ব্যাট-বল খেল। আমি কোনো মুন্নি (বাচ্চা মেয়ে) নই যে, তোমার সঙ্গে জড়িয়ে নাম খারাপ করব। রাখি উৎসব ভালো কাটুক। আরপি ছোট ভাইয়া। চুপ করে আছি বলে সুযোগ নিতে যেও না।' সূত্র : ইন্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত