এআইপিএস এশিয়ার কার্যনির্বাহী সদস্য সনৎ বাবলা

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৫:২৩ এএম

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) এশিয়া মহাদেশীয় অংশ, এআইপিএস এশিয়ার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সনৎ বাবলা। দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি বাবলা বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সভাপতি। মঙ্গলবার রোমে মহাদেশীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাবলা। এআইপিএস এশিয়ার নতুন সভাপতি হয়েছেন হি ডং জং। এআইপিএস এশিয়ার নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত