দেশের প্রথিতযশা অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান এবং দেশীয় তৈজসপত্র ব্র্যান্ড পোরসেলিনার মধ্যে গত ২ অক্টোবর চুক্তি সম্পাদিত হয়। এতে তাহসান খান দুই বছরের জন্য পোরসেলিনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। পোরসেলিনার করপোরেট অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পোরসেলিনার ব্যবস্থাপনা পরিচালক আবীর মোর্শেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পোরসেলিনা দেশে উৎপাদিত উন্নতমানের সিরামিক তৈজসপত্র ব্র্যান্ড। ২০২০ সালে ব্র্যান্ডটি বাজারে আসে। বিজ্ঞপ্তি
×
