পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১২:৪০ এএম

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্ন

১. বেগম রোকেয়ার জীবনাদর্শ অনুযায়ী কী ছাড়া নারী জাতির দুঃখ-দুর্দশা দূর হবে না?

ক. বিয়ে ছাড়া                  খ. পর্দা ছাড়া

গ. রান্না ছাড়া                   ঘ. শিক্ষা ছাড়া

২. আমাদের সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণÑ

ক. বেকারত্ব ও কুসংস্কার                 খ. দারিদ্র্য ও অশিক্ষা

গ. বাল্যবিবাহ ও বহুবিবাহ  ঘ. পণপ্রথা ও পর্দাপ্রথা

৩. বিশ্বব্যাপী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস কত সাল থেকে পালিত হয়ে আসছে?

ক. ১৮৫৭           খ. ১৯০৮           গ. ১৯৭৭           ঘ. ১৯৩৭

৪. নারী-পুরুষের কীসের ব্যবধান কমাতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস?

ক. সামাজিক ও অর্থনৈতিক

খ. সামাজিক ও রাজনৈতিক

গ. অর্থনৈতিক ও রাজনৈতিক

ঘ. শিক্ষা ও শ্রম

৫. শতবর্ষ আগে এ দেশে নারী-পুরুষের অধিকারে বিস্তর ব্যবধান ছিল। সে সময় নারী-পুরুষের সমতা বিষয়ে কে বলে গেছেন?

ক. কারা জেটকিন             খ. কাজী নজরুল ইসলাম

গ. সুফিয়া কামাল              ঘ. বেগম রোকেয়া

৬. বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে কারা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে?

ক. ছেলেরা          খ. যুবকরা           গ. বয়স্করা           ঘ. মেয়েরা

উত্তর

১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত