ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১২:৪১ এএম

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী প্রশ্ন

১. কোনো কিছু কম্পিউটার থেকে কম্পিউটারে কপি করার সময় সতর্ক না থাকলে কী সমস্যা হতে পারে?

ক. ভাইরাস ছড়িয়ে পড়তে পারে

খ. কম্পিউটার নষ্ট হতে পারে

গ. তথ্য মুছে যেতে পারে

ঘ. হার্ড ড্রাইভের ধারণক্ষমতা কমে যেতে পারে

২. ভাইরাসের আক্রমণ থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য কী ব্যবহার করা হয়?

ক. অ্যান্টিভাইরাস             খ. অ্যান্টিডেটে

গ. ওষুধ                          ঘ. নেটওয়ার্ক

৩. অ্যান্টিভাইরাস এক ধরনেরÑ

ক. নেটওয়ার্ক                   খ. প্রোগ্রাম

গ. হার্ডওয়্যার                   ঘ. মেমোরি

৪. যারা ভাইরাসের হাত থেকে বাঁচতে চায় তাদের কী করতে হয়?

ক. নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়

খ. নতুন নতুন কম্পিউটার কিনতে হয়

গ. প্রসেসর পরিবর্তন করতে হয়

ঘ. মেমোরির ক্ষমতা বাড়াতে হয়

৫. কোন ধরনের সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না?

ক. মুক্ত সফটওয়্যার                       খ. অপারেটিভ সিস্টেম

গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঘ. মাইক্রোসফট ওয়ার্ড

৬. ভাইরাসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে?

ক. যেকোনো অপারেটিং সিস্টেম

খ. মুক্ত সফটওয়্যারের অপারেটিং সিস্টেম

গ. নেটওয়ার্কের নেটওয়ার্ক

ঘ. উইন্ডোজ এক্সপি

৭. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাড়াবাড়ি করলে তা কীসের কারণ হতে পারে?

ক. কোনো ক্ষতি হবে না

খ. বিপদের কারণ হতে পারে

গ. সুফল বয়ে আনতে পারে

ঘ. এর সঠিক ব্যবহার নিশ্চিত হতে পারে

৮. কম্পিউটার গেমস কেমন হওয়া উচিত?

ক. আকর্ষণীয়                   খ. বিনোদনে ভরপুর

গ. সবার জন্য বোধগম্য                  ঘ. পরিমিত ও নিয়ন্ত্রিত

উত্তর

১. ক, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত