চাকরি

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১২:৪২ এএম

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন

পদ ও যোগ্যতা : চিকিৎসক ১ জন। মেডিকেল অফিসার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রি। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা। ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে বয়স ন্যূনতম ৩২ বছর এবং সর্বোচ্চ ৩৭ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://badc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই (www.badc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি ভবন, নিয়োগ ও কল্যাণ বিভাগ, ৪৯-৫১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ১১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর

পদ ও যোগ্যতা : পরিচালক (অর্থ ও হিসাব) ১ জন। যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি পাস বা ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি বা সমমান পাস। শিক্ষাবিষয়ক বা আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব-সংক্রান্ত কাজে ১ম শ্রেণির পদে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপপরিচালক (অর্থ ও হিসাব) পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বয়স সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ৫৫ বছর। বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। নির্ধারিত আবেদন ফরম ও আবেদনের দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই ((www.badc.gov.bd) ওয়েবসাইটে। রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, মহিষ বাথান, কালিয়াকৈর, গাজীপুর এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদন জমা দেওয়া যাবে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৬ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ১০

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : উপপরিচালক (এস্টেট ও ভূমি) ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ (সম্মান) ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। সরকারি বা আধা সরকারি সংস্থায় ১ম শ্রেণির এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

২৫ মার্চ ২০২০ তারিখে উপপরিচালক (এস্টেট ও ভূমি) পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর।

(http://coxda.teletalk.com.bd) ) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে www.coxda.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কউক ভবন, সার্কিট হাউজ রোড, কক্সবাজার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৯ এবং বাংলাদেশ প্রতিদিন, ২৯ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৯

×
সর্বশেষ সর্বাধিক পঠিত