দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন ও ৫১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ৩ অক্টোবর হোটেল লংবিচে প্রায় ৮ হাজার বীমা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে গ্রাহকদের মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, সম্মানিত অতিথি ছিলেন আইডিআরএর সদস্য মইনুল ইসলাম, মো. নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার, পরিচালক মো. শাহ আলম। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানির এএমডি মো. খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম অতিথিদের নিয়ে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন এবং প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের স্বর্ণপদক প্রদান করেন। বিজ্ঞপ্তি
×
