আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:৫৭ এএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম বেলাল উদ্দিন (৪১)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তার বেলাল এবিটির একজন সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার নামে ফেইসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত