লক্ষেলয়ে বৃষ্টিবিঘ্নত প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৯ রানে হারিয়েছে ভারতকে। বৃষ্টির বাধা ও ভেজা মাঠের কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। হেনরিখ ক্লাসেন (৭৪*) ও ডেভিড মিলারের (৭৫*) দারুণ ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ২৪৯ রান। শ্রেয়াস আইয়ার ফিফটি ও সঞ্জু স্যামসন অপরাজিত ৮৬ রান করলেও ভারতের ইনিংস থামে ৮ উইকেটে ২৪০ রানে।
৬ বলে ৩০ রানের সমীকরণ কঠিন হলেও অসম্ভব নয়। শামসিকে তিন বলে স্যামসন ছক্কা ও দুই চার মেরে জয়ের আশা জাগান। কিন্তু শেষ তিন বলে বাকি অঙ্কটা মেলাতে পারেননি। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১০ রানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা। পঞ্চম উইকেটে ১৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ক্লাসেন ও মিলার। ৬৫ বলে ৭৪ করে ক্লাসেন ম্যাচসেরা। ইন্টারনেট
