১৮ বছর আগে এই দিনে মোশাররফ করিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোবেনা রেজা জুঁই। আজ সেই বিয়ের দেড় যুগ পূর্তি হলো। এ উপলক্ষে কেক কেটে নিজেদের বিয়ের ১৮ বছর পূরণ করেন এই তারকা দম্পতি।
প্রায় ৫ ঘণ্টা আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দুটি দ্বৈত ছবি পোস্ট করেন রোবেনা রেজা জুঁই। লেখেন, এমনি করেই যায় যদি দিন যাক না। শুভ বিবাহ বার্ষিকী মোশাররফ করিম। দেড় যুগ পূর্তির জন্য অভিনন্দন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।
