সেই ছোট্ট ঝিলিক এখন 'বোল্ড অ্যান্ড বিউটিফুল'

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১১:১৯ পিএম

ছোটপর্দার সর্বকালের সেরা কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম 'মা'। ছোটবেলায় হারিয়ে যাওয়া ঝিলিকের মাকে খোঁজার গল্পই উঠে এসেছিল সেই ধারাবাহিকে। ঝিলিকের চরিত্রে সকলের মনে জায়গা করে নিয়েছিল তিথি বসু।

image

ছোট্ট তিথিতে মজেছিল বাঙালি দর্শক। সময় পেরিয়েছে অনেকটাই। এখন ঝিলিক সুন্দরী তন্বী। এক কথায় তাকে চেনা দায়। সোশাল মিডিয়ায় তার লক্ষাধিক ফলোয়ার। টেলিভিশনের ছোট্ট তিথি এখন বোল্ড অ্যান্ড বিউটিফুল।

image

সম্প্রতি বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তিথিকে। নিজেকে বোল্ড করে তুলতে দীর্ঘক্ষণ জিমে ঘাম ঝরান তিথি। সোশাল মিডিয়ায় পাতায় শেয়ার করেন সেই ছবিও। এমনকী নিজের মনের মানুষের কথাও শেয়ার করেন।

image

সোশাল মিডিয়ায় তার জনপ্রিয়তাই জানান দিচ্ছে আজো তার তাতে ভাটা পড়েনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত