অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, রীতেশ দেশমুখ- একসঙ্গে একঝাঁক তারকা আবারো বড় পর্দায়। সৌজন্যে সাজিদ নাদিয়াওয়ালা।
'হাউসফুল' সাজিদের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। এযাবৎ হাউসফুলের যে কটা ছবি মুক্তি পেয়েছে তার সব অভিনেতাদের এবার এক ছাতার তলায় নিয়ে আসতে চলেছেন তিনি।
জানা গেছে, অনেক দিন ধরেই এ চেষ্টায় ছিলেন সাজিদ।
'হাউসফুল' ছবিতে কেন এতগুলো চরিত্রকে দেখেছেন দর্শক? সেই উত্তরই নতুন ছবিতে দেওয়ার চেষ্টায় পরিচালক। জানা গেছে, সেই উত্তর এর মধ্যেই পেয়ে গেছেন তিনি। তবে শুধু নায়ক নয়, নায়িকাদেরও এক ছাদের তলায় আনার পরিকল্পনা তার।
আগামী বছরই ফ্লোরে যাবে টিম 'হাউসফুল ৫'। এই ছবি তৈরি করতে অনেক দিন সময় লাগার কথা আগেই জানিয়ে ছিলেন পরিচালক। তবে শুধুই সাজিদ নয়, ফ্র্যাঞ্চাইজি তৈরির অন্যতম উদ্যোক্তা অক্ষয়। দর্শকের চূড়ান্ত ভালোবাসা এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে নিয়ে আসার অন্যতম কারণ।
২০১২, ২০১৬, ২০১৯-এর পর খুব শিগগিরই আসতে চলেছে নতুন হাউসফুল। সূত্র : বলিউডলাইফ ডটকম
