৩২.৫ মিলিয়ন ইউরো সংগ্রহ করেছে বেক্সিমকো

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০১:৩৭ এএম

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো তাদের ‘টেকিং বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ মিশনে গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। গ্রুপটি তাদের নিট ফেব্রিক্স ব্যবসা সম্প্রসারণে ৩ কোটি ২৫ লাখ ইউরো সংগ্রহ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেক্সিমকো।

সম্প্রতি তহবিল সংগ্রহে আইএনজি ব্যাংক এবং জার্মানির ইসিএ অয়লার হার্মিসের সঙ্গে চুক্তি করেছে বেক্সিমকো। বেক্সিমকো লিমিটেডের পক্ষে অনিল কুমার মহেশ্বরী, সিওও এবং আইএনজি ব্যাংকের পক্ষে পরিচালক লুকাস স্ট্রচ ও এমডি বি. পন্সিওন ঋণচুক্তি স্বাক্ষর করেন।

বেক্সিমকো জানিয়েছে, আইএনজি ব্যাংকের অর্থায়নে উন্নত জার্মান এবং অন্যান্য টেক্সটাইল সরঞ্জাম আমদানি বাস্তবায়িত করেছে যা জার্মানির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) বীমার অধীনে হবে। এর অধীনে বেক্সিমকো টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে, যার মাধ্যমে টেকসই কাঁচামাল একত্রীকরণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্পূর্ণ সন্ধানযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

চুক্তির অধীনে ৩৮টি মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একক রপ্তানি চুক্তি সম্ভব হবে। এ জন্য বেক্সিমকোর আন্তর্জাতিক কৌশলগত আর্থিক উপদেষ্টা ব্লেন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের বহুমুখী ভূমিকা চুক্তিটিকে প্রতিযোগিতামূলক করেছে এবং ব্যাংকিং ও শক্তিশালী ইসিএর মাধ্যমে তাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক তহবিল সমাধানগুলোকে সংগঠিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত