কক্সবাজার টেকনাফে অপহৃত পানচাষি কিশোর আবদুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে বড়ডেইল পাহাড়ের ভেতর ঢালার রাস্তা থেকে তাকে উদ্ধার করে। ওই কিশোর বাহারছড়া ইউনিয়নের মাহমুদ উল্লাহর ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, গত শুক্রবার সকাল ১০টার দিকে এলাকার পানের বরজে কাজ করতে গেলে দুই ব্যক্তি ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা শরীফ নামে একজনকে গুলি করে আব্দুর রহমান নামে আরেকজনকে অপহরণ করে নিয়ে যায়।
