জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছাড়া তিনজনসহ আটক ৫

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৯:২২ এএম

কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল হতে জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া তিনজনসহ মোট পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রবিবার (৯ আগস্ট) রাজধানী যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল হতে বাড়ি ছেড়ে যাওয়ার সাথে জড়িত সংগঠনের দাওয়াতী ও অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ ও বাড়ি ছেড়ে যাওয়া ০৩ জন সহ মোট ০৫ জনকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত